রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ

 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার সকালে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান মোস্তফা কামাল পলাশ।ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ ঢাকা শহরে বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাজশাহী ও রংপুর ছাড়া দেশের সকল বিভাগের বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। 

এছাড়া তিনি দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাব্য সময়ও উল্লেখ করেন পোস্টে।

ঢাকা বিভাগ : সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকা। 

খুলনা বিভাগ : সকাল ৭টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯টার মধ্যে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপর, 

ময়মনসিংহ বিভাগ : সকাল ৯টার পর থেকে দুপুর ১২টার মধ্যে

বরিশাল বিভাগ :  সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে, 

চট্টগ্রাম : দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে

সিলেট : আজ সারাদিন একাধিকার  

ঢাকা শহরে বৃষ্টির সাম্ভব্য সময় সকাল ৯টা থেকে ১১টা ও দুপুর ২ থেকে বিকেল ৫টা।

এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের দিন দেশের কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে আর এতে কমে যাবে তাপমাত্রা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ