সডক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন নিহত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:৩৫ পূর্বাহ্ণ

জাহিনুর ইসলাম- বিরামপুর, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ছাত্রলীগের নেতাসহ তিন জনের মৃত্যু।
বুধবার (৩০ মার্চ ) রাত ১১ টায় নবাবগঞ্জ- কাঁচদাহ আঞ্চলিক সড়কের উপর উপজেলার আলমনগর বাজারের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম(২২),নারায়নপুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন(২৩)।এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,রবিউল,রিমন,সাব্বির তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাওয়ার পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে কোন অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান,সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।তবে নিহতদের পরিবারের সদস্যদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায়,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে।
জনতার আওয়াজ/আ আ