টানা তাপপ্রবাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

টানা তাপপ্রবাহের পর রাজধানী ঢাকায় ঝরলো স্বস্তির বৃষ্টি। রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকেএ বৃষ্টি শুরু হয়।
শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা ছিল। বিকেল ৫টার পরে দ্রুত বদলে যেতে থাকে আকাশ। বিকেল সোয়া ৫টার মধ্যে কালো মেঘে ঢেকে যায় পুরো ঢাকার আকাশ। এরপর শুরু হয় তুমুল বৃষ্টি। সঙ্গে কালবৈশাখী ঝড়।
গত ৪ এপ্রিল দেশের ছয় জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়। ধীরে ধীরে তীব্র হতে থাকে তাপপ্রবাহ। বাড়তে থাকে তাপপ্রবাহের আওতা। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে ওঠে গত ৭ এপ্রিল।
মাঝখানে ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। গত ১৬ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসম, য গত ৫৮ বছরের মধ্যে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা।
জনতার আওয়াজ/আ আ