গোপনে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী মাহি গিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপনে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী মাহি গিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ

 

গোপনে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী মাহি গিল। তার স্বামীর নাম রবি কেশর। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এনেছেন মাহি। জানা যায়, বেশ কয়েক বছর ধরে প্রেমের পরে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। ২০০৩ সালে ‘হাওয়ায়ে’ সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেন মাহি। তারপর ‘দেব ডি’, ‘গুলাল’, ‘সাহেব, বিবি অউর গ্যাংস্টার’র মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। সালমান খানের ‘দাবাং’ সিনেমার সিরিজে আরবাজ খানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এর আগে ২০১৯ সালে মাহি আচমকাই জানিয়েছিলেন, তার একটি মেয়ে রয়েছে। সেই সময় প্রশ্ন উঠেছিল, অবিবাহিত অভিনেত্রী কি সারোগেসির মাধ্যমে মা হয়েছেন নাকি কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন? মাহি জানান, গর্ভধারণ করেই তিনি মেয়ের জন্ম দিয়েছেন। আর নাম রেখেছেন ভেরোনিকা।
মাহির স্বামী রবি কেশরও অভিনেতা। পাঞ্জাবি ও হিন্দি সিনেমায় কাজ করেছেন।

মাহি অভিনীত ‘ফিক্সার’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। ২০১৪ সালে মুক্তি পাওয়া মাহি প্রযোজিত ‘মাওয়াড়’ সিনেমায়ও অভিনয় করেছিলেন তিনি। স্বামী ও সন্তান নিয়ে এখন গোয়ায় থাকেন মাহি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ