দুর্নীতিবাজেরা ক্ষমতায় এলে সব উন্নয়ন ধ্বংস করবে: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতিবাজেরা ক্ষমতায় এলে সব উন্নয়ন ধ্বংস করবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে আগামী সাধারণ নির্বাচনে তাঁর দলকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য আজ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশবাসীকে স্বাধীনতাবিরোধীদের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি দুর্নীতিবাজেরা আবার ক্ষমতায় আসে, তাহলে তারা দেশের সব উন্নয়নকে ধ্বংস করে দেবে।

প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি জনগণের কাছে কৃতজ্ঞ। কারণ, তারা বারবার আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে এবং তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আগামী সাধারণ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আমি আশা করি, জনগণ বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠার আরেকটি সুযোগ দেবে। কারণ, দেশটি ২০২৬ সাল থেকে একটি পূর্ণাঙ্গ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে। এ লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়েছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ