নেত্রকোনার কলমাকান্দায় ঈদে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় ঈদে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

 

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নেত্রকোনার কলমাকান্দায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

উপজেলার খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বৌবাজার এলাকায় শনিবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লেংগুরা ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বক্কার (১৭), একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৭) ও খারনৈ ইউনিয়নে গোবিন্দপুর গ্রামের ঈমান আলী ছেলে সুমন মিয়া (২৩)।

আহতরা হলেন জুলহাস মিয়া (২০) ও রায়হান মিয়া (১৮)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদে ঘোরাঘুরি করতে লেংগুরা থেকে একটি মোটরসাইকেল করে ওই দুজন সীমান্ত এলাকায় যাচ্ছিলেন। খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বৌবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এসময় মোটরসাইকেলে থাকা অপর চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ