প্রেমিকের সংখ্যা বলতে নারাজ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত এক সাক্ষাৎকারে বলেছেন, নায়িকাদের বয়স, ব্যাংক অ্যাকাউন্ট আর প্রেমিক গোনা আর বলা উচিত নয় তো…। জন্মদিনে আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
প্রশ্ন: আচ্ছা, তা হলে আপনার প্রেমিকের সংখ্যাই বলুন না হয়?
স্বস্তিকা: সত্যিকারের প্রেম, নাকি ভালালাগাগুলোও এর মধ্যে ধরা হবে? একশোটা তা হলে হয়েই গিয়েছে। আর কিছু জিনিস ব্যক্তিগত থাকা ভাল। সবটা কি বলে দিলে চলে!
প্রশ্ন: বেশ কিছু দিন ধরেই আপনার আর শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ককে ঘিরে নানা রকম আলোচনা চলছে। ১ এপ্রিল শোভনের জন্মদিনেও আপনি কোনও পোস্ট করেননি। সব ঠিক আছে? এ ব্যাপারে কিছু বলতে চান?
স্বস্তিকা: আমি কিন্তু শোভনকে রাত ১২টাতেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। এক জন ভক্তর মন্তব্যও পড়লাম। লিখেছে ,“তুমি ভীষণ ন্যাকা। কেন তুমি শোভনকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালে না?” সব কিছুই কি সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে? এখন অনেকেই বলবেন যখন আমরা সম্পর্কে ছিলাম, তখন অনেক কিছু পোস্ট করতাম। কিন্তু ভাল করে লক্ষ করলে দেখা যাবে, আগেও আমি কখনও ওর ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানাইনি।
জনতার আওয়াজ/আ আ