যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ এপ্রিল কমিটির অনুমোদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজম-টংগিবাড়ী) আসনের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল হল, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস খান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ফিরোজ খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহসিন। গত ১২ই মার্চ প্রায় সাত শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ফ্লোরিডার স্থানীয় ট্রেড উইন্স পার্কে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দেড় মাসের মধ্যে ফ্লোরিডা স্টেট বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। ফ্লোরিডা স্টেট বিএনপির নব নির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ফ্লোরিডা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করার আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ