রাষ্ট্রপতি কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রপতি কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন রাষ্ট্রপতি সম্পর্কে বলেছেন, তিনি একজন খাটি বাঙ্গালি ও বিচক্ষণ ব্যক্তি এবং তিনি তাঁর কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলাদেশকে আঘাতে-আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এদিকে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরও শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ