ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরও জোরালো হবে : জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ

যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরও জোরালো হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে গোলাম মোহাম্মদ কাদের সৌজন্য সাক্ষাতে অংশ নিলে তাকে স্বাগত জানান রবার্ট ডিকসন। এ সময় বন্ধুপ্রতিম দুটি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন তারা। রবার্ট সি ডিকসন বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহায়তার জন্য গোলাম মোহাম্মদ কাদেরকে ধন্যবাদ জানান।
এ সময় জি এম কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।
জনতার আওয়াজ/আ আ