দেন-দরবারে কাজ হবে না, সরকারকে পদত্যাগ করতে হবে : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেন-দরবারে কাজ হবে না, সরকারকে পদত্যাগ করতে হবে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘কোনো দেন-দরবার নয়, কোনো আলোচনা নয়। দেন-দরবারে কাজ হবে না, এই অবৈধ ও নিশিরাতের ভোটের সরকারকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ে (ভাসানী মিলনায়তনে) মহানগর মে দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।এসময় মির্জা আব্বাস আরও বলেন, ‘জনগণ আজ অতিষ্ঠ। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার দেশের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এদের যত তাড়াতাড়ি বিতাড়িত করা যাবে ততই দেশের মঙ্গল।’

তিনি বলেন, ‘দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং জনগণ এক হয়েছে এই সরকার পতন আন্দোলনের জন্য। এই অবৈধ সরকারের পতন না হলে দেশ আরও অনেক পিছিয়ে যাবে।’ দলীয় নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ