ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ রেলওয়ে সহকারি পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাঁচ সদস্যর কমিটির বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. খাইরুল কবিরকে প্রধান করা হয়েছে। বাকি সদস্যরা হলেন, বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীর প্রকৌশলী জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী ঢাকা-২ সিরাজ জিন্নাত, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে। এদিকে ঘটনার ২২ ঘণ্টার পার হলেও উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। কখন উদ্ধার কাজ শেষ হবে সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ