এসএসসি ও সমমানের পরীক্ষা রোববার শুরু - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এসএসসি ও সমমানের পরীক্ষা রোববার শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

 

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা রোববার (৩০ এপ্রিল) শুরু হবে।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসতে যাচ্ছে মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৭ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে পরীক্ষা হলের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে দেয়া হবে না।

এদিকে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি মঙ্গলবার জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

দীপু মনি আরো বলেন, এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ