শরীয়তপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো-ডেভেলপমন্টাল সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য।
এসময় শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সামিনা ইয়াসমিন সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা প্রতিবন্ধীদের অধিকার ও তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ