ঢাকায় এসেছেন নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় এসেছেন নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

 

ঢাকায় এসেছেন নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি সাবেক হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

নবনিযুক্ত হাইকমিশনার বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সারাহ কুক বলেন, আমি দীর্ঘ এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ।

হাইকমিশনার কুক এর আগে ২০১২-২০১৬ পর্যন্ত বাংলাদেশে যুক্তরাজ্য আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ