২৮ মে মালেশিয়া শাখা জাতীয় মানবাধিকার সমিতির কমিটি ঘোষণা করা হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৮ মে মালেশিয়া শাখা জাতীয় মানবাধিকার সমিতির কমিটি ঘোষণা করা হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

 

৩০ এপ্রিল ২০২৩, রবিবার মালেশিয়া কুয়ালালামপুরের বুকিত বিংতাং এ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মালেশিয়া শাখা কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
ফজলুল করিম
সুহরাফ এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আড. মোহাম্মদ সাইফুল ইসলাম সেকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ কালাম।

সভায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মালেশিয়া শাখা কমিটি গঠনে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী ২৮ মে ২০২৩ তারিখে এক আলোচনা ও পরিচিতি সভার আয়োজন করে কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জিসান আহমেদ দিপু, মুবাশ্বির আহমেদ রাব্বি, সুমন হোসেন জমাদার , শুকুর আলী, বাইজিদ শেখ, শফি আহমেদ, এ কে এম আজাদ, খুরশিদ আলম, কবির হোসেন, মুজাম্মেল, গিয়াসউদ্দিন প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম সেকুল বলেন,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কমিটি লন্ডন,ইটালি,সৌদি আরবসহ বিভিন্ন দেশে আমাদের প্রবাসীদের নিয়ে কমিটি রয়েছে। মালেশিয়ার মাটিতে আজ শিকড়বুনা হলো এই মে মাসের ২৮ তারিখে নতুন কমিটি ঘোষণা করা হবে। যারা নতুন কমিটির নেতৃত্বে আসবেন তারা প্রবাসীদের অধিকার এবং বাংলাদেশের মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি আরো বলেন,গুম,খুন,ক্রসফায়ারে বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার। আমাদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করছেন এবং মায়ের ডাক নামক আন্তর্জাতিক পরিচিতি পাওয়া সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সবাইকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আশার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ