নাজিরপুরের সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু; গুরুতর আহত ১
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুফতি মাহমুদুল হাসান নামে এক মাদ্রসা শিক্ষক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আলী হোসাইন নামে একই মাদ্রাসার অপর আর এক শিক্ষক। গুরুতর আহত ওই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মঙ্গলবার (০২ মে) উপজেলার শাখাঁরীকাঠি ইউনিয়নের নতুন রাস্তার মহাসনি মাষ্টার দোকানের সামনের এই সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মুফতি মাহমুদুল হাসান উপজেলার শাখারীকাঠীর ইউনিয়নের কাটাবুনিয়া কওমী মাদ্রসার প্রধান শিক্ষক ও দেউলবাড়ি ইউনিয়নের শামসুল হকের ছেলে। গুরতর আহত আলী হোসাইন ও একই মাদ্রাসার শিক্ষক এবং মাদারীপুর জেলার আব্দুল আলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকনদার সোহেল গাজী জানান, মঙ্গলবার সকাল ৯ টার সময় রাস্তার দক্ষিন দিক থেকে আসা মঠরসাইকেল যোগে দুইজন হুজুর টুংগিপাড়ার দিকে যাচ্ছিলেন । এসময় বিপরীত উত্তর দিক দিয়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান (যার নম্বার ঢাকা মোট্রো উ ১৪-২৩৫২) মুখামুখি সংঘর্ষে হয়। ঘটনা স্থলে মটরসাইকেল চালক একজন হুজুর মারা যান এবং অপর আরোহী গুরুতর আহত হন।
তিনি আরো জানান, এ সময় কাবার্ড ভ্যানের চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় চোয়ারম্যান মাধ্যমে নাজিরপুর থানা পুলিশকে বিষয়টি জানাই ।
নিহতের ভাই ও ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ হোসাইন আহম্মদ জানান, সকালে মটরসাইকেলে মাদ্রাসার ছাত্রদের জন্য কিতাব ( বই ) কেনার জন্য টুংগিপাড়ার গহরডাঙ্গা কওমী মাদ্রাসায় যাচ্ছিল । যাওয়ার সময় নতুন রাস্তা নামক স্থানে কাভার্ড চাপায় তার বড় ভাই ও মাদ্রাসার প্রধান শিক্ষক নিহত হন এবং অপর শিক্ষক গুরুতর আহত হন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত ডাক্তার দীপান্বিত দেবনাথ জানান, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মাদ্রাসা শিক্ষককে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামায়ুন কবির জানান, সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে সুরাতহাল সম্পন্ন করেছি। লাশ ময়না তদন্তের জণ্য প্রেরন করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন ও ঘাতক কাবার্ড ভ্যানটি আটকের করা হয়েছে । কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেছে তাকে আটকের চেষ্টা চলছে।
জনতার আওয়াজ/আ আ