এভারকেয়ারে হাসপাতালের ৭২২৩ নম্বর কেবিনে কেমন আছেন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এভারকেয়ারে হাসপাতালের ৭২২৩ নম্বর কেবিনে কেমন আছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৯ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালের যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিয়মিত চেকআপ করার পর বাসায় ফেরার কথা থাকলেও তার মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, এভারকেয়ারে হাসপাতালের ৭২২৩ নম্বর কেবিনে ভর্তি এবং চিকিৎসকের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে আছেন তিনি।

একটি সূত্রে জানা যায়, বুধবার খালেদা জিয়ার সব রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দিবে। এরপরই জানা যাবে যে সাবেক এই প্রধানমন্ত্রী হাসপাতালে থাকছেন, না বাসায় যাচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা জানতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এই মুহূর্তে কথা বলা যাবে না।’ এরপরই তিনি ফোন রেখে দেন।

এর আগে গত বছরের জুনে বেগম খালেদা জিয়া হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং তার একটি ব্লকে রিং পরানো হয়।

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। বিভিন্ন শারীরিক জটিলতায় ওই বছরের ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। একপর্যায়ে তাকে সিসিইউতে নেয়া হয়। প্রায় দু’মাস তিনি সিসিইউতে ছিলেন। ১৯ জুন তাকে বাসায় নেয়া হয়। এর মধ্যে করোনার টিকা নেয়ার জন্য খালেদা জিয়া দু’দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেয়ার পর ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে যান। করোনা মহামারি বিবেচনায় ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। চলতি বছর পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে তিনি তার গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ