বাফুফের দুনীর্তি বের করতে দুদকে আবেদন ব্যারিস্টার সুমনের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাফুফের দুনীর্তি বের করতে দুদকে আবেদন ব্যারিস্টার সুমনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

ক্রীড়াঙ্গনে ফুটবলে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। তবে ফুটবলারদের দেশের ফুটবলকে উপরে নিয়ে যেতে চেষ্টার ত্রুটি নেই। বিভিন্ন ম্যাচে তাদের পারফরম্যান্স তার প্রমাণ। ক্রিকেটে বাংলাদেশ একটা নতুন শক্তি হিসেবে নিজেদের তুলে ধরলেও ফুটবলে সেভাবে পারেনি। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে অনেকদিন ধরেই। এবার সেই বাফুফের দুর্নীতিতে জড়িত থাকাদের বের করতে দুদকে আবেদন করেলন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ (৩ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে ব্যারিস্টার সুমন বাফুফের দুর্নীতি প্রসঙ্গে বলেন, ‘সামান্য কিছু দুর্নীতি হলে দুদক লাফায়ে পরে। আর ফুটবল ফেডারেশন ফিফার অনুদানের টাকার হিসেব দিতে না পারায় বাংলাদেশের ইমেজ নষ্ট হইলো দুদক এ বেপারে এতো দিন পর্যন্ত কিছুই করলো না। আমার আবেদন নিয়ে আসতে হয়েছে।’ এছাড়া তিনি বলেন, দুদকে আবেদন নিয়ে এসেছি হাইকোর্টে যাবো সে জন্য। কারন হাইকোর্টে যাবার রিকায়রমেন্ট হয়েছে দুদকে আবেদন দিতে হয়।’

সুমন আরও বলেন, ‘১৮ কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে ১৮ কোটিই ফুটবল ফেডারেশনের এসব দুর্নীতির বিষয়ে জানে। এখন আন্তর্জাতিকভাবেও সবাই জানে যে ফুটবলেও দুর্নীতি হয় বাংলাদেশের।’ তিনি এই ইস্যুতে আরও যোগ করে বলেন, ‘সোহাগের ইস্যুতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ শুরুর আগেই দুজন পদত্যাগ করেছেন। তাহলে আপনারা বুঝেন কী তদন্ত হবে।’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে যা বলেছেন সালাউদ্দিন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটাই বলব যে, পুলিশ যেমন মাদক শনাক্তে ডোপ টেস্টের ব্যবহার করে, তেমন ফুটবল ফেডারেশনে ডোপ টেস্টের ব্যবস্থা করা উচিত, এতে যারা চেয়ারে বসে কথা বলেন তাদের অনেকে চাকরি হারাতেন ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ