রাজধানীতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ এ শান্তি শোভাযাত্রায় অংশ নেন।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় শান্তি শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ শোভাযাত্রা উপস্থিত থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন। বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে।

বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে কাদের বলেন, বৌদ্ধদের সুশিক্ষিত মানুষ হিসেবে চিনি, তারা দেশকে ভালোবাসেন। রাজনৈতিক হানাহানিতে তারা নেই। মানুষ হিসেবে আমি যাদের প্রতি মুগ্ধ, তার মধ্যে গৌতম বুদ্ধ অন্যতম।

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শান্তি শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ