পরিণীতির দ্বৈত চলার বোধহয় পরিণতি ঘটতে চলেছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিণীতির দ্বৈত চলার বোধহয় পরিণতি ঘটতে চলেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বেশ কিছুদিন ধরেই বিবাহ সংবাদ নিয়ে আলোচনায় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছে। তাদের একসঙ্গে একাধিকবার লাঞ্চ ও ডিনার করতেও দেখা গেছে মুম্বাইয়ে। আর এবার এ দ্বৈত চলার বোধহয় পরিণতি ঘটতে চলেছে।

ভারতের একাধিক সংবাদমাধ্যম বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছে, রাঘব চাড্ডার সঙ্গে চলতি মাসের ১৩ তারিখই বাগদান সারতে চলেছেন ‘ইশকজাদে’র নায়িকা। যদিও এ প্রসঙ্গে এখনো কিছু খোলাসা করেননি দুজনের কেউই। তবে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে জল্পনা হওয়ার কারণ আমি ক্যারিয়ারে সফলতা অর্জন করেছি। আমি যদি কেউ না হতাম তাহলে আমার জীবনে কী ঘটছে তা নিয়ে কেউ ভাবত না। যে কোনো সফল অভিনেতা ড্রয়িংরুমের আলোচনার কেন্দ্রে থাকে। তারা সংবাদের অংশ হয়, ডিজিটাল মিডিয়ার অংশ হয়, পাপারাজ্জিদেরও নজরে থাকেন।’ পরিণীতি আরও বলেন, ‘ব্যক্তিগত হওয়া ও অসম্মান করার মধ্যে সূক্ষ্ম রেখা থাকে, সেটা সবার বোঝা দরকার।’ তবে তার এমন বক্তব্য পাত্তা দিচ্ছে না সংবাদমাধ্যম। তারা জানাচ্ছে, পরিণীতি ও রাঘব একসঙ্গে ডিনারে যান দুই পরিবার তাদের বিয়ের কথা বলতে শুরু করার পর। তারা একে অন্যকে আগে থেকেই চিনতেন, পছন্দ করতেন এবং তাদের কমন ইন্টারেস্টও আছে প্রচুর, ফলে সবকিছুই ভালোভাবে মিলে যায়। অনেক দিন ধরেই দুই পরিবারও একে অন্যকে চেনে।

এখনো কোনো আনুষ্ঠানিক উৎসব হয়নি, তবে দুই পরিবারই এ বিষয়ে কথা বলছে। ওদের দুজনের একসঙ্গে হওয়ায় পরিবারের সবাই খুশি; কিন্তু দুজনই নিজেদের কাজে এত ব্যস্ত যে, তারিখ ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে। আপাতত খবর, দুই পরিবারের উপস্থিতিতে খুব ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হবে। তারপর সময় বের করে হবে বিবাহোত্তর সংবর্ধনা। এভাবেই সম্পর্কের পরিণতি টানবেন তারা। এদিকে পরিণীতি চোপড়াকে শেষ দেখা গিয়েছিল সুরজ বরজাতিয়ার ‘উঁচাই’ ছবিতে। এতে তার সঙ্গে আছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, নীনা গুপ্তা, সারিকা ও ড্যানি ডেনজংপাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ