৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৫ মে নিজ জেলা পাবনায় যাবেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩ মে) বিকেলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে নাগরিক সংবর্ধনা সফল করতে স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে আহ্বায়ক ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খানকে সদস্যসচিব করে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাতে শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক কমিটির সদস্যরা প্রথম প্রস্তুতি সভা করেছেন।

সভায় জানানো হয়, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে ২ হাজার ৫০০ জন আমন্ত্রিত অতিথি থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ