সাতসকালে ভূমিকম্পে কাঁপল ঢাকা, উৎপত্তিস্থল দোহার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতসকালে ভূমিকম্পে কাঁপল ঢাকা, উৎপত্তিস্থল দোহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ

 

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকাল ছয়টার একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল দোহার উপজেলায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৩ মাত্রার। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল বলে তিনি জানান।

ইউএসজিএস সূত্রে জানা যায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪ দশমিক ২ কিলোমিটার পশ্চিম–উত্তরপশ্চিমে, আজিমপুর থেকে ২৩ দশমিক ৪ কিলোমিটার উত্তর–উত্তরপূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪ দশমিক ৭ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ