কান চলচ্চিত্র উৎসবে আনুশকার সঙ্গী কেট উইন্সলেট - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কান চলচ্চিত্র উৎসবে আনুশকার সঙ্গী কেট উইন্সলেট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’-এ বলিউড তারকাদের যাতায়াত নতুন কিছু নয়। এর আগেও সেখানকার লাল গালিচায় বি-টাউনের অনেকে জৌলুস ছড়িয়েছেন। কিন্তু আনুশকা শর্মাকে এখনও সেখানে দেখা যায়নি। এবার তার অনুরাগীদের অপেক্ষা শেষ হচ্ছে। কেননা ৭৬তম কান উৎসবে আলো ছড়াবেন আনুশকা।

তবে প্রথম কান উৎসবই আনুশকার জন্য একেবারেই অন্যরকম। কেননা, ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে আনুশকার সঙ্গী হিসেবে থাকবেন টাইটানিক খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

১৭ মে থেকে শুরু হবে কান উৎসব। সেখানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন আনুশকা ও কেট উইন্সলেট। ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব। নিজের প্রথম কান-যাত্রায়ই অভিনেত্রীর মুকুটে যুক্ত হচ্ছে নতুন একটি পালক।

সম্প্রতি ফরাসি রাষ্ট্রদূত আনুশকা শর্মা ও বিরাট কোহলির সঙ্গে ছবি দিয়ে লেখেন, ‘দারুণ লাগল বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাৎ করে। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা তাদের আগামী টুর্নামেন্টের জন্য। আর আনুশকাকে শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য।’

কানে বিশেষ আসন গ্রহণ অবশ্য বলিউডবাসীদের নিকট পুরোনো। গতবার দীপিকা পাড়ুকোনকে কান চলচ্চিত্র উৎসবের মূল পর্বের বিচারকের আসনে দেখা গিয়েছিল। এর আগে নন্দিতা দাস ও বিদ্যা বালানকে বিশেষ সম্মান পেতে দেখা গেছে সেখানে। তাদের উত্তরসূরি হিসেবে নাম উঠল আনুশকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ