পুলিশকে সিভিলিয়ান ও ইউনিফর্ম দুই দিকেই পারদর্শি হতে হয়’ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশকে সিভিলিয়ান ও ইউনিফর্ম দুই দিকেই পারদর্শি হতে হয়’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ

 

পুলিশকে সিভিলিয়ান এবং ইউনিফর্ম দুই দিকেই পারদর্শি হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রবিবার (৭ মে) মিরপুর পিওএম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

ডিএমপি প্রধান বলেন, যেকোনো পরিস্থিতিতে বাহিনীর সকলকে ধৈর্যের সঙ্গে মাথা ঠান্ডা রেখে কমান্ডারের নির্দেশ মেনে দায়িত্ব পালন করতে হবে। শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রত্যেককে প্যারেড জানতে হবে।

তিনি আরো বলেন, কমান্ডারদের আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিতে হবে। শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সুস্থতার জন্য সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের কন্টিনিউয়াস প্যারেড করাতে হবে। কীভাবে খালি হাতে নিজেকে আত্মরক্ষা করে পাবলিক ম্যানেজমেন্ট করতে হবে, এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও নিতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, নিউমার্কেটে আগুনের ঘটনায় পিওএম-এর ফোর্স অত্যন্ত মানবিক ভূমিকা পালন করেছে। ফলে ডিএমপি তথা বাংলাদেশ পুলিশের মান-মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে তাদের পুরস্কৃত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ