মিমি চক্রবর্তীর আবদার মেটালেন শাহরুখ খান! - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিমি চক্রবর্তীর আবদার মেটালেন শাহরুখ খান!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বলে কথা, তার আবদার রাখবেন না বলিউড বাদশা শাহরুখ! এ-ও আবার হয় নাকি? যথারীতি, কিছুদিনের মধ্যেই মিমির প্রিয় জিনিস পাঠানো হলো। কিন্তু কী এমন চেয়েছিলেন তিনি?

মিমি চক্রবর্তী নিজের নাম লেখা কলকাতা নাইট রাডার্সের জার্সি চেয়েছিলেন। টুইট করেছিলেন তিনি। তবে, বেশিদিন অপেক্ষা করতে হলো না তাকে। নিজের নাম লেখা জার্সি হাতে পেতেই উচ্ছ্বসিত বাংলার অভিনেত্রী। কলকাতার জার্সি বলে কথা, এই আনন্দ কোথায় রাখবেন? যথারীতি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই সুখবর।

কলকাতা নাইট রাইডার্সের তরফে সেই ছবি পোস্ট জানানো হয়েছে, মিমি দারুণ লাগছে। আমাদের দলের হয়ে চিয়ার করছেন আপনি। ধন্যবাদ। হাসিমুখে জার্সি হাতে পোজ দিয়েছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় সকলেই বলছেন, আপনার আবদার পূরণ করলেন কিং খান।

‘রক্তবীজে’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিমি। বেশকিছুদিন তাকে রাজনীতির কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না। তবে, সামনেই সিনেমার কাজে আরও ব্যস্ত হয়ে পড়বেন। আবিরের সঙ্গে শুটিং শেষ করে ফিরেছেন। সোশ্যাল মিডিয়াতেও নিজের ছবি দিয়েই আগুন তুলেছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ