রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, তিনশিশুসহ গুলিবিদ্ধ ৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, তিনশিশুসহ গুলিবিদ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে ফের গুলির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৮ মে) সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-৮ ডব্লিউ) এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, ‘ওমর ফারুক (৭), মো. সেফায়দ (৫), মো. জসিম (৬) ও করিম উল্লাহ (৫৫)। তারা সবাই উখিয়া ক্যাম্প-৮ ডব্লিউ-এর বাসিন্দা।

রোহিঙ্গারা জানান, ক্যাম্পের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পথচারী তিন শিশুসহ ছড়াগুলিতে চারজন রোহিঙ্গা আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ক্যাম্পে গোলাগুলির ঘটনার কথা স্বীকার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ রোহিঙ্গার ছড়াগুলিতে আহত হয়েছে। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে সাঁড়াশি অভিযান চলছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ