২০ বছর পর একসঙ্গে মুখোমুখি অক্ষয়-রাভিনা! - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২০ বছর পর একসঙ্গে মুখোমুখি অক্ষয়-রাভিনা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

এক সময় অক্ষয় কুমার-রাভিনা ট্যান্ডনের প্রেম ছিল বলিউডের তুমুল চর্চিত বিষয়। সে সম্পর্ক ভেঙ্গে গেছে বহুদিন। এরপর দুজনে আলাদা সম্পর্কে জড়ান ও বিয়ে করেন। তবে সম্পর্ক ভাঙার পর এই জুটিকে আর সেভাবে একসঙ্গে দেখা যায়নি। এবার প্রায় ২০ বছর পর একসঙ্গে দেখা গেল অক্ষয়-রাভিনাকে। সম্প্রতি, এক অনুষ্ঠানে হাজির হন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। সেখানে রাভিনাকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময়ও করেন অক্ষয়।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এক সঙ্গে মঞ্চে থেকে ওই অনুষ্ঠানে পুরষ্কার দেন অক্ষয়-রাভিনা। পাশাপাশি বসে অনুষ্ঠান উপভোগ করতে ও কথা বলতে দেখা যায় তাদের। তাদের সেই অনুষ্ঠান উপভোগের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়া। সেখানে নানান মন্তব্য করেছেন তাদের ভক্তরা। কেউ লেখেন, এটা কী দেখছি। আবার কেউ লেখেন, বহুদিন পর এই জুটিকে দেখছি।

১৯৯৪ সালের হিট জুটি ছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। ‘মোহর’ ছবির শ্যুটিং থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তাদের প্রেম ছিল গভীর। বড় পর্দা তো বটেই সঙ্গে অফস্ক্রিন জুটি হিসেবেও তারা ছিলেন সেরা। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ায়। কিন্তু, পরে সেই সম্পর্কে ভেঙে যায়। এর পর অক্ষয় বিয়ে করেন টুইঙ্কেল খান্নাকে। আর অনিল ঠাডানির সঙ্গে ঘর বাঁধেন রবিনা ট্যান্ডন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ