ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দলের সঙ্গে অভিনেত্রী নিপুণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দলের সঙ্গে অভিনেত্রী নিপুণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি। জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। অভিনয়ের পাশাপাশি নানারকম সামাজিক কার্যক্রমে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। সেসব তাকে প্রশংসিত করেছে। বাড়িয়েছে সব শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্যতাও। তারই ধারাবাহিকতায় নিপুণ এবার নতুন এক দায়িত্ব কাঁধে তুলে নিলেন। ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল, বাংলাদেশ-এর শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন তিনি।

তিন দিনের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের কলকাতায় গেছে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল, বাংলাদেশ। এই ক্রিকেট টিমটি গত শনিবার (৬ মে) সকালে দেশ ত্যাগ করেছে। এই সিরিজকে ঘিরে গত ১০ দিন ধরে ব্যাপক অনুশীলন করেছেন দলটি। এবার তাদের প্রস্তুতিও বেশ ভালো। দলটির প্রচারে কাজ করবেন নিপুণ।

অভিনেত্রী বলেন, ‘এটা আমার জন্য অনেক সম্মানের একটি দায়িত্ব। আমি প্রত্যাশা করছি আমাদের দল এবার খুব ভালো করবে। সবারই প্রত্যাশা এমন। দলের প্রতিটি খেলোয়াড় বেশ চনমনে আর আত্মপ্রত্যয়ী। তিনটি ম্যাচই তারা জিততে মরিয়া। এমন একটি দলের সঙ্গী হতে পেরে আমি আনন্দিত।’

এদিকে শারীরিক প্রতিবন্ধী হয়ে হুইলচেয়ারে বসে ক্রিকেট খেললেও খেলার মাঠে নিজেদের প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে মানতে নারাজ দলের সদস্যরা। দেশের জন্য নিজেদের সেরাটা খেলার মাঠে উপস্থাপন করতে চান তারা। দেশ ছাড়ার আগে শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন, বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক এমদাদুল আহমেদ খান সাংবাদিকদের এমন কথাই জানান।

ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলের সাথে দ্বিপক্ষীয় ৩ দিনের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলা রবিবার (৭ মে) কলকাতার এনকেডিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হয়েছে গতকাল (৮ মে)। আজ (৯ মে) অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন অভিনেত্রী নিপুণ। দেশে ফিরেই তিনি যোগ দেবেন সিনেমার শুটিংয়ে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ