গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদে ধরা পড়ল ৪৭ কেজির বাগাড় - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদে ধরা পড়ল ৪৭ কেজির বাগাড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদে প্রায় ৪৭ কেজির বিশালাকৃতির একটি বাগাড় ধরা পড়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়াইন নদের ব্রিজের নিচ থেকে জেলে ইমান আলীর জালে ওই মাছ ধরা পড়ে।

জেলেদের হাতে বাগাড় মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে গোয়াইনঘাট বাজারসহ স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন। বিশালাকৃতির মাছটি দেখে স্থানীয়রা বলেন, এত বড় বাঘ মাছ এর আগে গোয়াইন নদে তাঁরা দেখেননি।

গোয়াইনঘাট বাজারে মাছটি প্রথমে ১ লাখ ৩০ হাজার টাকা দাম হাঁকান বিক্রেতা ইমাম। পরে এটি আলোচনা সাপেক্ষে এক লাখ টাকায় বিক্রি করেছেন বলে জানা গেছে।

জেলে ইমান আলী বলেন, এর আগে এত বড় মাছ এ নদীতে ধরা পড়েনি। জালে আটকা পড়ার পর এটিকে তুলতে অনেক কষ্ট হয়েছে। তিনি মাছটির দাম ১ লাখ ৩০ হাজার টাকা দাম হাঁকালেও বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আলোচনাক্রমে এক লাখ টাকায় বিক্রি করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ