নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা বিএনপি-জামাতের নেই: নাছিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা বিএনপি-জামাতের নেই: নাছিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামাত বলে তারা নির্বাচনে যাবে না এবং নির্বাচনকে প্রতিহত করবে। তারা যদি নির্বাচনে না আসে তাহলেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা বিএনপি-জামাতের নেই। শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে আবারও জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী হবেন। তখন আমরা উন্নয়নশীল রাষ্ট্র হতে আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হব।

বুধবার (১০ মে) বিকেলে মাদারীপুরের কালিকাপুর হাই স্কুল মাঠে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন, অগ্রগতি ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমানে দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। বিএনপি-জামাত আমাদের গণতন্ত্রকে হত্যা করতে চায়। এর দেশ ও দেশের গণতন্ত্রের শত্রু। এ বিএনপি-জামাত জাতির পিতার আদর্শের শত্রু। এরা শেখ হাসিনাকে উৎখাত করে দেশকে ধ্বংস করতে চায়। এদের মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে লুটপাট করে খাবে। এ খুনি লুটেদের জায়গা বাংলাদেশে মাটিতে আর হবে না। আমরা এদের মোকাবেলা ও যেকোন মূল্যে প্রতিহত করব।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলার মানুষের শান্তি, সম্প্রীতি ও বাংলার মানুষের সম্পদ রক্ষা এবং গণতন্ত্র রক্ষার জন্য সৃষ্টি হয়েছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে। নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো কাজ করে না। জাতির পিতার আদর্শ হলো দেশের মেহেনতি মানুষের জন্য কাজ করা। সেই আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ একটি উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত হয়েছে। বিশ্বের বড় বড় নেতারা আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানায়। আমরা দেখেছি পূর্বে শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রী কীভাবে সম্মান জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যাকে বলেছেন আপনি আমাদের অনুপ্রেরণা। আমার স্ত্রী ও দুই মেয়ের কাছে আপনি আদর্শ। তারা সবসময় আপনাকে অনুসরণ করে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে সম্মান জানিয়ে সহযোগিতা করতে চায়। এই সব কিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বের কারণে।

কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউসুফ মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ