দেশের ৪১ হলে ‘পাঠান’, প্রতিদিন চলবে ২০৬ শো - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের ৪১ হলে ‘পাঠান’, প্রতিদিন চলবে ২০৬ শো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

 

শত জল্পনা-কল্পনা ও পক্ষ-বিপক্ষের আলোচনার ঝড় পেরিয়ে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো হিন্দি সিনেমা ‘পাঠান’। আজ শুক্রবার (১২ মে) দেশের ৪১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। তথ্যটি নিশ্চিত করেছেন ‘পাঠান’র আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। 

তিনি জানালেন, দেশের সব মাল্টিপ্লেক্স ও উন্নতমানের কিছু সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ৪১টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। এগুলোতে প্রতিদিন ‘পাঠান’র ২০৬টি শো প্রদর্শিত হবে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিনেমাটি ইতোমধ্যে বলিউডে সুপারহিট তকমা পেয়েছে, ভারতের বাইরেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। বাংলাদেশে আমদানিকারণক প্রতিষ্ঠানের আশা ছবিটি বাংলাদেশেও তুমুল ব্যবসা করবে।

এদিকে ‘পাঠান’ মুক্তির ঠিক আগমহুর্তে বসুন্ধরা শপিংমলের সামনে শাহরুখ খানের ’পাঠান’’ দেশে বরণ করে নিতে একদল ভক্তকে কেক কেটে শুভসূচনা করতে দেখা গেল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ