বিয়ের ২ বছর পর মা হলেন গওহর খান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের ২ বছর পর মা হলেন গওহর খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বিয়ের ২ বছর পর মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গওহর খান। বৃহস্পতিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন গওহর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর দিলেন গওহর। ইনস্টাগ্রামে গওহর লিখলেন, খুশি কাকে বলে তা সত্যি বুঝতে পারলাম। আমার সদ্য জন্মানো ছেলে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আপনারা তাকে আশীর্বাদ ও ভালবাসা দেবেন। প্রখ্যাত বলিউড সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ। পেশায় কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া স্টার। ২০২০ সালের জুলাই মাসে তাদের আলাপ হয়। বন্ধুত্ব প্রেম জমে ওঠে।

অবশেষে গওহরকে বিয়ের প্রস্তাব দেন জায়েদ। গওহরের থেকে ১২ বছরের ছোট জায়েদ। কিন্তু পরে সেকথা অস্বীকার করে গওহর জানান, জায়েদ তাঁর থেকে বয়সে ছোট হলেও অতটা বয়সের পার্থক্য নেই দু’জনের। ২০২০ সালের নভেম্বর মাসে বাগদান পর্ব সারেন জায়েদ ও গওহর। নিকাহ হয় ২৫ ডিসেম্বর। আর এবার মা হলেন গওহর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ