জামালপুর বকশিগঞ্জে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুর বকশিগঞ্জে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জের সাধুর পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কামালের বার্ত্তি দলীয় কার্যালয় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রী সাবিনা ইয়াসমিন বিভ্রান্তিকর, মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে কতিপয় লোকের সহায়তায় প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহসহ বিভিন্ন প্রচার মাধ্যমে কুৎসা রটিয়ে যাচ্ছে।

এতে করে তাকে সামাজিক ও পেশাগতভাবে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে রেহাই পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ