বাংলাদেশে প্রথমদিনে ‘পাঠান’র আয় ২৫ লাখ টাকা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে প্রথমদিনে ‘পাঠান’র আয় ২৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বিশ্বব্যাপী আর ওটিটিতে মুক্তির পর শুক্রবার ( ১২মে ) বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। প্রতিদিন ২০৬টি শো প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’ সংগ্রহ করেছে ২৫ লাখ টাকা (গ্রস)।

পরিবেশক সত্যদীপ সাহা যিনি বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিয়েছেন তিনি গণমাধ্যমটির কাছে দাবি করেছেন, ‘মুক্তির প্রথমদিনের এই আয় দুর্দান্ত এবং এটি বছরের (বাংলাদেশের) সবচেয়ে বড়।’

২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও এসেছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিনেমাটি ইতোমধ্যে বলিউডে সুপারহিট তকমা পেয়েছে, ভারতের বাইরেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। এতে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ