পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ

 

ঢাকা দুই মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এ পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দলটি ও অঙ্গ সহযোগী সংগঠনে নেতাকর্মীরা জড়ো হচ্ছে।

আজ বুধবার বেলা ৩টায় উত্তর ও দক্ষিণ মহানগর আয়োজনে এ কর্মসূচি পালন করবে দলটি।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচার গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারে সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নে বিএনপি এই পদযাত্রা ও জনসমাবেশ করছে।

তবে পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক উপস্থিতি, বাসাবো ও বাড্ডা পুলিশের প্রিজন ভ্যান, রায়ট কার ও জলকামান দেখা যাচ্ছে।

আজ দক্ষিণের পদযাত্রা কর্মসূচি হবে বাসাবো খেলার মাঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত। একইদিন উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু করে রামপুরার আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে মহানগর উত্তর বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এ মহানগরের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ