চটজলদি বড় হওয়ার ইঞ্জেকশন নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন হংসিকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চটজলদি বড় হওয়ার ইঞ্জেকশন নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন হংসিকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

চটজলদি বড় হতে হরমোন ইঞ্জেকশন দিতেন তার মা। এমন কথা একসময় শুনতে হয়েছিল বলিউড অভিনেত্রী হংসিকা মোতওয়ানিকে। কিন্তু এ রটনা যে একেবারেই ঘটনা নয় তা জানিয়ে দিলেন অভিনেত্রী। কেন? কারণ সুচে তার প্রবল ভয়।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন হংসিকা। প্রথমে ‘সাকা লাকা বুম বুম’, পরে ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। তারপরই শিশুশিল্পী হিসেবে ‘কোয়ি মিল গ্যায়া’, ‘হাম কৌন হ্যায়?’, ‘আবরা কা ডাবরা’ সিনেমায় অভিনয় করেন। পুরী জগন্নাথের তেলুগু সিনেমা ‘দেশামুদুরু’র মাধ্যমে নায়িকা হিসেবে সফর শুরু করেন হংসিকা। সেই সিনেমার জন্য দাক্ষিণাত্যের সেরা নবাগতা নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পান।

কিছুদিন আগেই হংসিকার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মুম্বাইয়ের ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। হটস্টারের ‘হংসিকা’স লাভ শাদি ড্রামা’ শোয়ে হরমোন ইঞ্জেকশন দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন হংসিকা ও তার মা মোনা। শোয়ের দ্বিতীয় এপিসোডে হংসিকা জানান, ২১ বছর বয়সে তাকে শুনতে হয়েছিল, হঠাৎ বেড়ে ওঠার জন্য তার মা নাকি তাকে হরমোন ইঞ্জেকশন দিতেন। এ কথা খবর হিসেবেও প্রকাশিত হয়েছিল। হংসিকা জানান, এটা যে একটা মিথ্যা গুজব তা সেইসময় তার বলার মতো অবস্থা ছিল না। কিন্তু এখন অনায়াসেই জবাব দিতে পারেন।

এ বিষয়ে জবাব দিতে গিয়ে ব্যাঙ্গাত্মকভাবে অভিনেত্রীর মা বলেছিলেন, এমন কোনো রহস্য জানা থাকলে তো তিনি টাটা কিংবা বিড়লাদের মতো বড়লোক হয়ে যেতেন। পাঞ্জাবিদের ১২-১৬ বছরের মধ্যে গ্রোথ বেশি হয় বলেও জানান তিনি। এবার নতুন তথ্য জানালেন হংসিকা। অভিনেত্রী জানান, এখনও পর্যন্ত ইঞ্জেকশন নিতে পারেন না তিনি। কারণ সুচে প্রবল ভয় তার। এর জন্য নিজের শরীরে একটা ট্যাটু পর্যন্ত আঁকাতে পারেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ