এতিম-আলেমদের সঙ্গে বিএনপির ইফতার আজ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এতিম-আলেমদের সঙ্গে বিএনপির ইফতার আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩, ২০২২ ৯:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩, ২০২২ ৯:২২ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

প্রথম রমজানে এতিম-আলেমদের সঙ্গে ইফতার করবে বিএনপি। রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলে অংশ নেবে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এছাড়া ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে ইফতার হোটেল ওয়েষ্টিন, রাজনীতিকদের সন্মানে ২০ এপ্রিল হোটেল লেক শোর, পেশাজীবীদের সন্মানে ২৮ এপ্রিল লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও একাধিক ইফতার পার্টির আয়োজন করা হবে। এসব ইফতার অনুষ্ঠানে মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির শীর্ষ নেতারা।

দলের অঙ্গ-সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোট শরিকদের বাইরেও কয়েকটি রাজনৈতিক দল বিএনপির ইফতারেও অংশগ্রহণ করবেন। এসব ইফতারে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ