সরকার জনগণের রোষানল থেকে রেহাই পাবে না : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার জনগণের রোষানল থেকে রেহাই পাবে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার যতই ষড়যন্ত্র ও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়গ নামিয়ে আনুক না কেন, তারা জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।’

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বেসামাল হয়ে উঠেছে। তারা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানাভাবে জুলুম-নির্যাতন চালিয়ে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে নিষ্ঠুর পথ অবলম্বন করছে। জামালপুর ও নেত্রকোনা জেলায় গায়েবি মামলায় গ্রেফতার, গ্রেফতারের উদ্দেশে নেতাকর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশিসহ শেরপুর জেলায় ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের ওই নিষ্ঠুরতারই অংশ। এর আগে শেরপুরে জেলা সমাবেশের প্রস্তুতি সভার আগের রাতে ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।’

তিনি আরো বলেন, ‘অনুষ্ঠিতব্য সমাবেশকে বানচাল করাতে সরকার এ ধরনের অপকর্ম সংঘটিত করছে। তবে অবৈধ সরকার যতই ষড়যন্ত্র ও বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়গ নামিয়ে আনুক না কেন, জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।’

তিনি অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ