নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়াপল্টন কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. জামিল হোসেন, সহ-সভাপতি আরিফুল হক আরিফ, সহ-সভাপতি মাহবুব মিয়া, যুগ্ম সম্পাদক মো. আরিফ হোসেন।

এ ছাড়াও মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহসাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, পাঠাগার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিংকু। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জগন্নাথ হল ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল সভাপতি আব্দুল জলিল আমিনুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, সূর্যসেন হল ছাত্রদল নেতা মল্লিক ওয়াসি উদ্দিন তামী, রাকিব আল ইসলাম শেখ শোভন, স্যার এফ রহমান হল ছাত্রদল যুগ্ম-সাধারণ সম্পাদক জারিফ রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রদল নেতা আতিক মোর্শেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হলের নেতাকর্মী বৃন্দ। এ ছাড়া বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলো

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ