কান চলচ্চিত্র উৎসবে উর্বশীকে ভুল করে ডাকা হলো ঐশ্বরিয়া! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কান চলচ্চিত্র উৎসবে উর্বশীকে ভুল করে ডাকা হলো ঐশ্বরিয়া!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৯, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৯, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

চলমান ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। উৎসবে দেখানো হবে তার নতুন ছবি। এ ছাড়া ফটোকল লঞ্চ ইভেন্টেও অংশ নেবেন তিনি। সেখানে পারভিন ববির ভূমিকায় নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলবেন।

সোনালি রঙের টিকটিকি নেকলেস পরে ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাউনে কানের রেড কার্পেটে হেঁটে ইতোমধ্যে নজর কেড়েছেন এই বলি সুন্দরী। এবার পড়লেন বিব্রতকর পরিস্থিতিতে। তাকে ভুল করে ঐশ্বরিয়া রাই ভেবে বসলেন পাপারাজ্জিরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দ্বিতীয় দিন কমলা রঙের একটি গাউন পরে কানের লাল গালিচায় এসে উপস্থিত হয়েছিলেন উর্বশী। তবে, তাকে দেখে উর্বশী বলে চিনতেই পারেননি উপস্থিত আলোকচিত্রীরা। তাকে ঐশ্বরিয়া ভেবে ভুল করে বসলেন চিত্রগ্রাহকরা। এমনকি উর্বশী রউতেলাকে ঐশ্বরিয়ার নামে ডেকেও বসলেন তারা। এরইমধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

সাধারণভাবে অন্য দেশীয় তারকাদের সঙ্গে খুব একটা পরিচিত নন আনন্তর্জাতিক আলোকচিত্রীরা। ফলে, তারকাদের চিনতে ভুল মাঝেমধ্যে হয়েই থাকে। তাদের অনেক সময় ভুল নামেও ডেকে ফেলেন আলোকচিত্রীরা। এরকমটাই হয়েছিল উর্বশীর সঙ্গে।

তবে ওই ভিডিও দেখে বোঝা গেছে এতে রাগন্বিত হননি উর্বশী। বরং পাপারাজ্জিদের এমন ভুলে ফিক করে হেসে দিয়েছেন। কিন্তু বিষয়টি ভালো লাগেনি ঐশ্বরিয়ার অনুরাগীদের। তারা রীতিমতো রেগে আগুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ