ছাত্র ও যুবলীগের হামলার পরেও রাজবাড়ীতে বিএনপির সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র ও যুবলীগের হামলার পরেও রাজবাড়ীতে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

 

ছাত্রলীগ, যুবলীগের হামলা এবং পুলিশি বাধার মধ্যে দিয়ে রাজবাড়ী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) রাজবাড়ীতে বিএনপির পূর্বঘোষিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সহ জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশের আগে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের গাড়িতে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ