কিছু শিল্পী ও বিমানবালা নোবেলকে মাদক সাপ্লাই দিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিছু শিল্পী ও বিমানবালা নোবেলকে মাদক সাপ্লাই দিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

 

গায়ক নোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এয়ার হোস্টেজ জড়িত বলে জানিয়েছেন প্রতারণা মামলায় গ্রেফতার হওয়া গায়ক নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ।

শনিবার (২০ মে) ডিবি কমপাউন্ডে নিজ কার্যালয়ে নোবেলকে গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুণ অর রশীদ। ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন নোবেলের স্ত্রী।

তিনি জানান, এসব শিল্পী এবং বিমানবালারা নোবেলকে মাদক সাপ্লাই দিত। এমন কি তাদের এই সকল বিষ নিয়ে আমি কথা বলায় আমাকে বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হতো।

নির্যাতন বিষয়ে অভিযোগ ও ডিবিতে আসার বিষয়ে সালসাবিল বলেন, ‘নোবেল মাদক সেবন করে বাসায় এসে আমাকে নির্যাতন করত। একদিন ৯৯৯ এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছে মাদক সেবনের কারণে আমাকে মারধর করে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি। ডিবি থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি।

সেখানে সাংবাদিকদের ব্রিফ করার সময় নোবেলের গ্রেফতারের বিষয়ে গোয়েন্দা প্রধান হারুণ অর রশীদ বলেন, ‘নোবেল একজন প্রতিষ্ঠিত গায়ক। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। এরই মধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গান গাওয়ার চুক্তি করে। তাদের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা নেয়। নিজেও যাওয়ার কথা জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু অনুষ্ঠানে সেখানে যায় নি। টাকা চাওয়ার পরে তাও ফেরত দেয় নি। এই ঘটনার পরে মামলা হয় কিন্তু সে মামলার পরেও পুলিশ কিংবা আদালতেও আত্মসমর্পণ করে নি। এমন মন্তব্য করেছেন গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুণ অর রশীদ।’

তিনি আরও বলেন, ‘নোবেলের বিরুদ্ধে বিভিন্ন স্থানে স্টেজ প্রোগ্রামে গিয়ে ভাঙচুর করা, মাতলামি করার অভিযোগ রয়েছে। তার এই সকল অপকর্মের বিষয়ে আমরা নোবেলকে একাধিকবার বুঝিয়েছি। কিন্তু সে নিয়মিত মাদক সেবন করছে। স্ত্রীকে মারধর করছে। মাদকাসক্ত থাকার কারণে সে কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা দিয়েও যেতে পারে না।’

এক প্রশ্নের জবাবে হারুণ আরও বলেন, ‘তার এই সকল কার্যক্রমের কারণে তার বাবা তাকে ত্যাজ্যপুত্র করেছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ