দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে: জাহাঙ্গীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে: জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গাজীপুর সি‌টি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমি নির্দোষ। বিনা কারণে দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে।

দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে রবিবার (২১ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আগামী ২১ ও ২২ মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ দেয় দুদক।

দুদকের উপ-পরিচালক আলী আকবরের নেতৃত্বে দুটি আলাদা অনুসন্ধান টিম জাহাঙ্গীর আলমকে তলব করেছে। দুই টিমের অপর দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন ও মো. আশিকুর রহমান।

দুদক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি অভিযোগ হলো বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন।

আরেকটি অভিযোগ হলো গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান ও কতিপয় ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ।

গত বছরের জুনে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১ম অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এজন্য দুই সদস্যের টিম গঠন করা হয়। পরে দুদকে তার বিরুদ্ধে আরেকটি নতুন অভিযোগ জমা পড়ে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ