সাতক্ষীরায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার ১ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় গাজা চাষকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। উপজেলার ইসলামকার্টি ইউনিয়নের ঘোনা গ্রামের অসিত বিশ্বাস (৪৫) তার বাড়ির আঙিনায় ১৮টি গাজার গাছ চাষ করছে বলে খবর পায় পুলিশ।

পরে তালা থানার উপরিদর্শক (এসআই) মনিরুজ্জামন ও রাজিব সরদারের নেতৃত্বে অভিযান চালিয়ে অসিত বিশ্বাসকে গ্রেফতার করে। এসময় গাজার গাছগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অসিত বিশ্বাসের বিরুদ্ধে ৩৬(১) সারণির ১৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারায় তালা থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ মে) রাত্র আনুমানিক ১টা ৪৫ মিনিটে তালা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পান যে, ঘোনা গ্রামের ধৃত অসিত বিশ্বাসের বাড়ির পিছনের ফাঁকা জায়গায় পরিচর্যা করে গাঁজা গাছের চাষ করছেন। তালা থানার উপরিদর্শক (এসআই) মনিরুজ্জামন, রাজিব সরদারের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেন। এ সময় ওই জায়গা হতে ১৮টি গাঁজা গাছসহ পরিচর্যাকারী অসিতকে গ্রেফতার করেন থানা-পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, গাঁজা গাছসহ গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ