জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা জারি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ

 

অনলাইন ডেস্ক

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করল দেশটির দূতাবাস। রোববার (২১ মে) দূতাবাসের ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্ক বার্তা দেওয়া হয়।

ওই সতর্ক বার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারির আগে বা এ সময়ের মধ্যে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমেই

মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের উদ্দেশে আরও বলা হয়, ‘মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে থাকা অবস্থায় সতর্কতা অবলম্বন করুন।’

ওই বার্তায় ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করে স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থানরত মার্কিন দূতাবাস। একইসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।

ইত্তেফাক

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ