রাষ্ট্রে চলমান পরিস্থিতিতে আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রে চলমান পরিস্থিতিতে আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

খুলনা প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসলামের নাম-নিশানা মুছে দিতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। স্বাধীনতার ৫২ বছর পরও দেশের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। দুর্নীতিবাজদের বর্জন করে রাষ্ট্রে আলেম সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

সোমবার (২২ মে) খুলনা গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম (রহঃ) ফাউন্ডেশনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগরের উদ্যোগে ওলামা সম্মেলন নগর সভাপতি মুফতি গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত দেশের চলমান পরিস্থিতিতে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। কোথাও মানুষের নিরাপত্তা নেই, এমনকি মানুষের কথা বলার স্বাধীনতা পর্যন্ত নেই। দেশ এখন দুর্নীতিতে সয়লাব। দেশকে দুর্নীতিমুক্ত করতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থার। সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে। তাই সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি আসন্ন কেসিসি নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা রফিকুর রহমান, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সালেহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান ও মহানগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, মুফতী মাহবুবুর রহমান।

সম্মেলনে ওলামায়ে কেরামগণ বলেন, পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আলেমদের জন্য একটি সম্ভাবনার দুয়ার উন্মোচিত করেছে। ওলামায়ে কেরামের উচিত এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ জনবান্ধব আন্দোলনটি সফলতার দিকে নিয়ে যাওয়া।

সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা ইমরান হুসাইন, মাওলানা আসাদুল্লাহ আল গালিব, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা দ্বীন ইসলাম, আবু গালিব, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শেখ আমিরুল ইসলাম, মুফতি আব্দুর রহিম, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি আলী আহমদ, মুফতি আব্দুর রহমান মিয়াজী, মুফতী আব্দুর সাকুর, মুফতি ফখরুল ইসলাম কাসেমী, মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, মুফতি জাকির হোসেন, মুফতি সরওয়ার হোসাইন, মুফতি মারুফ বিল্লাহ, মুফতি আবু সালেহ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি আউসাফুর রহমান, মুফতি মাহমুদুল হাসান, মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, মাস্টার আব্দুল্লাহ আল নোমান, মোঃ শাহিন হোসেন, মোহাম্মদ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন সহ খুলনার প্রায় শতাধিক ওলামায়ে কেরাম।

ওলামা সম্মেলনে পীর সাহেব চরমোনাই আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ মাওলানা আব্দুল আউয়াল কে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আলেম সমাজের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ