গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরকে ফের দুদকে তলব - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরকে ফের দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৩ মে) দুদক প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে য়র জাহাঙ্গীর আলমকে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে তলবি নোটিশে জাহাঙ্গীর আলমকে ২১ ও ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়।

গত ২১ মে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে ১৮ মে অভিযোগ বিষয়ে নিজের বক্তব্য জানাতে দুদকের কাছে একমাস সময় চেয়ে আবেদন করেন গাজীপুর সিটির সাবেক এ মেয়র। মূলত এই সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে আবার তলব করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

জানা যায়, বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তাকে তলব করা হয়েছে।

গত বছরের জুনে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। একই সঙ্গে দুই সদস্যের একটি টিম গঠন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ