রাজধানীতে ৭৪ কি.মি বেগে কালবৈশাখী ঝড় - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে ৭৪ কি.মি বেগে কালবৈশাখী ঝড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ

 

রাজধানীতে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। এ সময় বজ্রপাতের সঙ্গে সামান্য বৃষ্টিও হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এই কালবৈশাখী ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, কালবৈশাখীর ঝড়ের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৭৪ কিলোমিটার। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৬ মিলিমিটার।  

তিনি আরও বলেন, দিনাজপুর, ময়মনসিংহ, রংপুর, সিলেট, এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

এদিকে, সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এজন্য সব নদীবন্দরে তোলা হয়েছিল সতর্কতা সংকেতও।  

ঢাকাতেও সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা ছিল। কখনো কখনো কালো মেঘের দেখা মিললেও তা কেটে যায়। তবে বিকেল চারটার পর থেকে ঘনকালো মেঘে ঢেকে যেতে শুরু করে রাজধানীর আকাশ। বিকেলেই নেমে আসে সন্ধ্যা।   

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ