বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। বুধবার (২৪ মে) পাত্রী মেহের আয়াত জেনিরের সঙ্গে পারিবারিকভাবে শিল্পী ইমরান মাহমুদুল বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের খবর নিশ্চিত করে ইমরান বলেন, আলহামদুলিল্লাহ বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিক ভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।

তিনি আরো বলেন, তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ